২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট সব ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হজের অর্থ গ্রহণকারী শাখাগুলো ওই দুই দিন স্বাভাবিক সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।
বুধবার, ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশটি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
নির্ধারিত ব্যাংকিং লেনদেনের সময় শেষ হওয়ার পরও হজের অর্থ জমা দিতে ইচ্ছুক গ্রাহক শাখায় উপস্থিত থাকলে তাদের অর্থ গ্রহণ করতে বলা হয়েছে। গ্রাহকরা যতক্ষণ উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে অর্থ গ্রহণের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।