Web Analytics
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ পালন করবে, যার মূল লক্ষ্য ইলিশ উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ নিশ্চিত করা। মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, এ সময়ে দেশের নদী ও সাগরে জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। উদ্বোধনী অনুষ্ঠান ৭ এপ্রিল চাঁদপুর সদরে অনুষ্ঠিত হবে।

মন্ত্রী বলেন, ইলিশ উৎপাদন বাড়াতে সরকার নির্দিষ্ট সময়ে মাছ ধরার নিষেধাজ্ঞা, অভয়াশ্রম স্থাপন এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন করছে। এসব পদক্ষেপের ফলে ২০২৪–২৫ অর্থবছরে ইলিশ উৎপাদন বেড়ে ৫ লাখ মেট্রিক টনে পৌঁছেছে। তবে নদী ভরাট, জলবায়ু পরিবর্তন ও দূষণ ইলিশ উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ প্রতিপাদ্যে এ বছর ২০টি ইলিশসমৃদ্ধ জেলায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে নানা কর্মসূচি পালিত হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।