Web Analytics
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে দিতে দলটি সংসদ ও রাজপথে শক্ত অবস্থান নেবে। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তির ইফতার মাহফিলে তিনি বলেন, বর্তমান সংসদকে ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করতে হবে এবং ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তার করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সংসদ জুলাই গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতা বহন করছে এবং সেই সময়ের সব অধ্যাদেশ অনুমোদন করতে হবে। তিনি দাবি করেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার ছাড়া অন্য কোনো আলোচনা হবে না এবং শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে। যুবশক্তির সংগঠিত ভূমিকা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এনসিপি সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে ও রাজপথে সক্রিয় থাকবে।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নতুন সরকার জনগণকে আশাহত করেছে এবং জুলাই সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করেন, যে রাষ্ট্রপতি অতীতের হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিলেন, তার ভাষণে সংসদ শুরু হলে তা গ্রহণযোগ্য হবে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।