মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টোর’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ১৮৩ দশমিক ৬ মিটার দীর্ঘ জাহাজটি বুধবার রাতে পৌঁছায়। বিপিসির সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানান, বৃহস্পতিবার দুপুর নাগাদ অভিজ্ঞ পাইলটের তত্ত্বাবধানে ও টাগবোটের সহায়তায় জাহাজটি বন্দরের ৫ নম্বর ডলফিন জেটিতে ভেড়ানো হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি জাহাজ থেকে তেল ও গ্যাস খালাস সম্পন্ন হয়েছে এবং আরও কিছু জাহাজ প্রক্রিয়াধীন রয়েছে। এমটি সেন্ট্রাল স্টোরের আগমন জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে।
এই উদ্যোগ দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।