Web Analytics
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার মন্ডল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আজাহার মন্ডল ওই এলাকার তফিল মন্ডলের ছেলে। তিনি বাড়ির অদূরে নিজের আমন ধানের ক্ষেতে বৈদ্যুতিক পাম্প দিয়ে সেচ দিতে গিয়েছিলেন।

এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম ইফতেখার বলেন, হাসপাতালে আনার আগেই আজাহার মন্ডলের মৃত্যু হয়েছিল এবং পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান মিস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।