Web Analytics
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের ডেইরি খাতকে টেকসই, লাভজনক ও জলবায়ু-সহনশীল করতে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা।

তিনি বলেন, দেশের অর্থনীতি, গ্রামীণ জীবিকা ও পুষ্টি নিরাপত্তায় ডেইরি খাত গুরুত্বপূর্ণ। দেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হলেও জাতীয় চাহিদা ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন। ঘাটতি পূরণে উৎপাদন বাড়ানোর পাশাপাশি দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, বাজারব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব খামার পরিচালনায় গুরুত্ব দিতে হবে। প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার এ খাত থেকে নিয়মিত আয় করে।

পশুখাদ্যের উচ্চমূল্য, কম উৎপাদনশীলতা, অপর্যাপ্ত কোল্ড-চেইন ও বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন, সুষম খাদ্য, বিজ্ঞানসম্মত প্রজনন এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়ানো ও দূষণ কমানো সম্ভব বলে তিনি মত দেন। প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ, দুধ সংগ্রহ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ক্ষুদ্র খামারিদের সঙ্গে অংশীদারত্ব জোরদারের আহ্বানও জানান তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।