Web Analytics
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ছয় অনুষদের অধীনে ছয়টি বিভাগ খোলার প্রাথমিক অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি। আটটি শর্তে দেওয়া এই অনুমোদনের তথ্য বৃহস্পতিবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়। একাডেমিক কার্যক্রম শুরুর উদ্যোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত অনুষদের অধীনে ১৫টি বিভাগ চালুর প্রস্তাব দিয়েছিল।

অনুমোদন পাওয়া বিভাগগুলো হলো প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, কৃষি বিজ্ঞান অনুষদের কৃষি, কলা ও মানবিক অনুষদের মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি, বিজনেস স্টাডিজ অনুষদের হিসাববিজ্ঞান, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের পরিবেশ বিজ্ঞান এবং লাইফ সায়েন্সেস অনুষদের জনস্বাস্থ্য। ইউজিসির সংশ্লিষ্ট কমিটি ছয়টি বিভাগের প্রাথমিক অনুমোদনের সুপারিশ করেছিল।

শর্তগুলোর মধ্যে ভাড়াবাড়ির চুক্তিপত্র ও নকশা, তিন ভবনের একাডেমিক লে-আউট, পৌরসভার অনাপত্তিপত্র এবং শিক্ষা কার্যক্রমের উপযোগিতা নিশ্চিত করার তথ্য দিতে হবে। পাঠ্যক্রম, গবেষণাগার, লাইব্রেরি, জনবলের চাহিদা ও ৮০ একর নিষ্কণ্টক জমির প্রামাণিক দলিলও জমা দিতে হবে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসরাফিল বলেন, বিশ্ববিদ্যালয়টি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরুর লক্ষ্য নিয়ে কাজ করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।