বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়াক্ফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ওয়াক্ফ প্রশাসক দেশের ওয়াক্ফ প্রশাসনের বর্তমান কার্যক্রম এবং ওয়াক্ফ সম্পত্তি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন।
প্রধানমন্ত্রী ওয়াক্ফ সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ এবং এর আয় থেকে জনকল্যাণমূলক কার্যক্রমের পরিধি বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সাল লিংকন এবং ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।
বৈঠকে ওয়াক্ফ সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনকল্যাণমূলক কাজে এর অবদান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।