Web Analytics
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে সরকার ও এআইআইবির ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বৈঠকে জ্বালানি সংকট সমাধান ও উন্নয়ন বিনিয়োগে সহযোগিতা নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, উন্নয়ন ও জ্বালানি সংকটজনিত চাপ মোকাবিলায় বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে এআইআইবি। অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।

এআইআইবির এই বাজেট সহায়তার আশ্বাস বাংলাদেশের আর্থিক সক্ষমতা বাড়াতে এবং অবকাঠামো ও জ্বালানি খাতে অগ্রগতি ত্বরান্বিত করতে সহায়ক হবে বলে বৈঠকে আলোচনায় উঠে আসে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।