ট্যাংকারবাহী জাহাজের চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, ২০২৬ সালের আগস্টে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি জানুয়ারি ও ফেব্রুয়ারির গড়ের তুলনায় ৩৯ শতাংশ কমেছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে অঞ্চলটি থেকে দৈনিক গড়ে ১ কোটি ৮৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছিল।
ওই গড়ের তুলনায় আগস্টে রপ্তানি ঘাটতি দাঁড়িয়েছে দৈনিক ৭২ লাখ ব্যারেল। ট্যাংকারট্র্যাকার্সের বিশ্লেষণে সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অপরিশোধিত তেল রপ্তানি অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটি বলেছে, যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় সবচেয়ে বড় রপ্তানি পতন হয়েছিল মে মাসে। তখন রপ্তানি সর্বোচ্চ ৬৭ শতাংশ পর্যন্ত কমে যায় এবং দৈনিক ঘাটতি ছিল ১ কোটি ২৪ লাখ ব্যারেল। পরে ঘাটতি কমে আগস্টে দৈনিক ৭২ লাখ ব্যারেলে নেমেছে বলে ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে।