Web Analytics
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে দর্শকদের পানির বোতল বহনে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দর্শকরা এখন সর্বোচ্চ ২০ আউন্স (প্রায় ৫৯০ মিলিলিটার) ধারণক্ষমতার কারখানায় সিল করা, একবার ব্যবহারযোগ্য নরম প্লাস্টিকের বোতল সঙ্গে নিতে পারবেন। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে ১৬টি ভেন্যুতেই বোতল বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে পুনঃব্যবহারযোগ্য শক্ত বোতল আনার অনুমতি এখনও দেওয়া হয়নি।

এই নিষেধাজ্ঞা নিয়ে সমর্থক, রাজনীতিক ও বিভিন্ন সংগঠনের তীব্র সমালোচনা হয়। উত্তর আমেরিকার সম্ভাব্য তাপপ্রবাহের প্রেক্ষাপটে অনেকেই সিদ্ধান্তটিকে অযৌক্তিক বলে মন্তব্য করেন। ইংল্যান্ডের সমর্থক সংগঠন ‘ফ্রি লায়ন্স’ অভিযোগ তোলে, এটি মূলত অতিরিক্ত অর্থ আয়ের কৌশল, কারণ স্টেডিয়ামে পানি ও পানীয় সরবরাহ করবে ফিফার স্পন্সর কোকা-কোলা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগের সিদ্ধান্তকে ‘ভুল’ বলেন, আর নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি দর্শকদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত তিন দেশজুড়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ২৩তম আসর।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।