Web Analytics
ইরানে ইসরাইলের হামলার পর কাতারে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীরা নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছেন। দূতাবাস কর্তৃপক্ষ সব নাগরিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে হামলা চালায়।

ইরানি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এপি জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছেও হামলা হয়েছে, তবে তিনি তখন সেখানে ছিলেন কি না তা স্পষ্ট নয়।

ইরানের নিরাপত্তা পরিষদ হামলার ‘অপ্রতিরোধ্য জবাব’ দেওয়ার ঘোষণা দিয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।