ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলায় তাদের নাতানজ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবারের এই হামলার পর ইরান পাল্টা জবাব দিচ্ছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থায় (আইএইএ) নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি রোববার আইএইএ বোর্ড অব গভর্নর্সের বৈঠকে সাংবাদিকদের জানান, হামলায় নাতানজ স্থাপনাটি লক্ষ্যবস্তু ছিল।
নাজাফি বলেন, হামলার শিকার স্থাপনাগুলো আন্তর্জাতিক তদারকির আওতায় ছিল এবং সেখানে শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালিত হচ্ছিল। রয়টার্সের প্রশ্নে তিনি নিশ্চিত করেন যে লক্ষ্যবস্তু ছিল নাতানজ। ইরান দাবি করেছে, স্থাপনাটি আন্তর্জাতিক নজরদারির অধীনে ছিল। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এই ঘটনাকে ইরান সামরিক আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে, তারা এর জবাব দিতে থাকবে।