Web Analytics
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে মধ্যস্থতাকারীরা সফলতার দ্বারপ্রান্তে রয়েছেন। ইসরাইলি গণমাধ্যম হারেৎজ ১৫ এপ্রিল ২০২৬, বুধবার প্রকাশিত প্রতিবেদনে জানায়, ওয়াশিংটন ও তেহরান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে একটি ‘নীতিগত সম্মতিতে’ পৌঁছেছে।

বর্তমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হবে। তার আগেই যুদ্ধবিরতি বজায় রাখতে এবং গত সপ্তাহের শেষদিকে ভেস্তে যাওয়া সরাসরি আলোচনাকে পুনরায় শুরু করতে কূটনৈতিক তৎপরতা চলছে। মধ্যস্থতাকারীরা ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ—এই তিনটি অমীমাংসিত বিষয়ে সমঝোতার চেষ্টা করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি আলোচনার সময় এখনও নির্ধারিত হয়নি, ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ কূটনৈতিক অগ্রগতির ওপর নির্ভর করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।