Web Analytics
২০২৬ ফিফা বিশ্বকাপকে আরও বর্ণিল করতে তিন আয়োজক দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র—নিজ নিজ মাটিতে আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে বলে ঘোষণা দিয়েছে ফিফা। প্রতিটি দেশের প্রথম ম্যাচের আগে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠান। ১১ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। সেখানে পারফর্ম করবে গ্র্যামিজয়ী ব্যান্ড মানা ও আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী।

কানাডায় ১২ জুন টরন্টোতে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ, যেখানে স্বাগতিক কানাডা মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনার। অনুষ্ঠানে অংশ নেবেন অ্যালানিস মরিসেত্তে, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা, জেসি রেইজ, বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয় ও বলিউড তারকা নোরা ফাতেহি। আয়োজকরা দেশটির বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে ট্রফির মোজাইক অনুপ্রাণিত নকশা ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রে ১৩ জুন লস অ্যাঞ্জেলসে স্বাগতিকদের প্রথম ম্যাচের আগে অনুষ্ঠিত হবে কনসার্ট, যেখানে প্রধান আকর্ষণ থাকবেন পপ তারকা ক্যাটি পেরি।

ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আয়োজন বিশ্বকাপের বিশালতা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও বিনোদনের শক্তিশালী উপস্থাপন নিশ্চিত করবে। এটি প্রথমবারের মতো তিনটি দেশে যৌথভাবে আয়োজিত এবং ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশ্বকাপ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।