Web Analytics
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বুধবারের বৈঠকে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলাকালে কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান একাধিকবার দাঁড়ালে তাকে আসনে বসার অনুরোধ জানান তিনি।

রংপুরে বাইপাস সড়ক নির্মাণ নিয়ে রংপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের সম্পূরক প্রশ্নের জবাবের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে কর্মী পাঠানোর খরচসংক্রান্ত আগের প্রশ্নে ফেরেন। প্রশ্নটি করেছিলেন ময়মনসিংহ-৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামরুল হাসান। প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর মোট খরচ ২ লাখ টাকার মধ্যে রাখতে সরকার মোটামুটি সক্ষম হয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও কর্মী পাঠানোর খরচ একই সীমার মধ্যে রাখার চেষ্টা চলছে বলে প্রধানমন্ত্রী জানান। ফজলুর রহমান বিদেশে কর্মসংস্থান নিয়ে সম্পূরক প্রশ্ন করতে কথা বলার সুযোগ চাইলে ডেপুটি স্পিকার তাকে বসতে বলেন। ব্রিটিশ পার্লামেন্টের উদাহরণ দিয়ে তিনি প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব তুলে ধরেন এবং তৃতীয় সারিতে বসা সদস্যদের কণ্ঠস্বর চেয়ার পর্যন্ত পৌঁছাচ্ছে উল্লেখ করে অন্যদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। পরে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনকে তৃতীয় তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপনের আহ্বান জানানো হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।