Web Analytics
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটির সেনাবাহিনীকে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে নির্দেশ দিয়েছেন। শুক্রবার বিকেলে পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স পরিদর্শনের সময় তিনি এই নির্দেশ দেন। এ সময় আফগানিস্তানের সঙ্গে চলমান পরিস্থিতি সম্পর্কে তাকে বিস্তারিত জানান সামরিক কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের অপকর্ম সহ্য না করতে সেনাবাহিনীকে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বনের নির্দেশ দিয়েছেন শরীফ।

তিনি বলেন, আফগান তালেবান শাসন কিংবা ফিতনা আল-খারিজ (টিটিপির অফিসিয়াল নাম) কর্তৃক পরিচালিত কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। শরীফ আরও জানান, ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় প্রস্তুত এবং আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে জানে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় তালেবান আক্রমণ প্রতিহত করা এবং পাল্টা আক্রমণ চালানোর জন্য সেনাবাহিনীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সমগ্র জাতি সেনাবাহিনীর পাশে রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।