Web Analytics
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির সমালোচনা করেছেন। মঙ্গলবার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাছ-মাংস প্রতিদিন কেনার সামর্থ্য না থাকা মানুষের জন্য ডিম প্রোটিনের প্রধান ভরসা, অথচ ডিমের হালি এখন ৫৫ টাকা বলে তিনি উল্লেখ করেন।

নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, চাল, আটা, তেল, চিনি, মুরগি, মাছ ও সবজিসহ প্রায় সব মৌলিক খাদ্যের দাম বেড়েছে। তিনি বলেন, ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা এবং সম্প্রতি দুধের দামও বেড়েছে, কিন্তু মানুষের আয় বাড়েনি। মূল্যবৃদ্ধির জন্য তিনি সরকারি ভুল নীতিকে দায়ী করে বড় বাজেট ও ভ্যাট বৃদ্ধি, জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানো, এবং রাজনৈতিক চাঁদাবাজি ও সিন্ডিকেটকে তিনটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন।

তিনি বলেন, ধনীদের কর ফাঁকি রোধ এবং অপ্রয়োজনীয় মেগা প্রকল্পের ব্যয় কমানো হলে মধ্যবিত্তের কর কমানো, নিত্যপণ্যের ভ্যাট তুলে দেওয়া ও জ্বালানিতে ভর্তুকি দেওয়া সম্ভব। এনসিপির নির্বাচনি ইশতেহার ও ছায়া বাজেটে এসব পথ দেখানো হয়েছে বলে তিনি দাবি করেন। বর্তমান নীতির সুফল একটি সুবিধাভোগী শ্রেণি পাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।