Web Analytics
চলতি বছরের মার্চে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। মানবপাচার চক্রের মাধ্যমে ইউরোপে পাঠানোর এই ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সিলেট বিমানবন্দর এলাকা থেকে মোহাম্মদ মিকাইল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার মিঠাপুর গ্রামের বাসিন্দা। নিহত মাসুমের (ছদ্মনাম) বাবার দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, মাসুম ও মিকাইল একই গ্রামের বাসিন্দা ছিলেন। মানবপাচারকারী চক্রটি মাসুমকে গ্রিসে পাঠানোর প্রলোভন দেখিয়ে পরিবারের কাছ থেকে মোট ১৩ লাখ টাকা দাবি করে। মাসুমের পরিবার ব্যাংকের মাধ্যমে চার লাখ টাকা এবং নগদ দেড় লাখ টাকা পরিশোধ করে। পরে তাকে লিবিয়া নিয়ে যাওয়া হয় এবং ২১ মার্চ ৪৫ জনকে নৌযানে করে গ্রিসে পাঠানো হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে নৌযানটি আটকা পড়ে এবং খাদ্য-পানির সংকটে যাত্রীরা বিপর্যস্ত হন।

ক্ষুধা ও তৃষ্ণায় মাসুমসহ ১৮ বাংলাদেশি মারা যান। জীবিতদের ভাষ্য অনুযায়ী, পাচারকারীদের নির্দেশে লাশগুলো সমুদ্রে ফেলে দেওয়া হয়। মামলাটি বর্তমানে সিআইডির মানবপাচার প্রতিরোধ ইউনিট তদন্ত করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।