Web Analytics
পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকচাপায় সোলায়মান হক (৩৮) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ধাক্কামারা ইউনিয়নের মিলগেট বাজার–ফুলতলা রোডের আহমদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত সোলায়মান হক বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সদ্দারপাড়া এলাকার বাসিন্দা এবং পঞ্চগড় আইনজীবী সমিতির সদস্য ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে এবং সেটি আটকসহ আইনি প্রক্রিয়া চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।