Web Analytics
বেইজিংয়ে আয়োজিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে চীনের তৈরি মানবসদৃশ রোবট তিয়াংগং আল্ট্রা ১০০ মিটার দৌড়েছে ৮.৮৬ সেকেন্ডে। লার্জ-সাইজ রোবট বিভাগের সেমিফাইনালে করা এই সময়কে নতুন রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০০৯ সালে উসাইন বোল্টের গড়া ৯.৫৮ সেকেন্ডের মানব বিশ্বরেকর্ডের চেয়ে এটি ০.৭২ সেকেন্ড কম।

আসরের উদ্বোধনী দিনেই তিয়াংগং আল্ট্রা ৯.৩৯ সেকেন্ডে দৌড়ে নিজের আগের রেকর্ড ভেঙেছিল। বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টারের তৈরি রোবটটির ৪০০ মিটারে ৩৮.১৫ সেকেন্ড, ১৫০০ মিটারে ২ মিনিট ২১.৬৪ সেকেন্ড এবং হাইজাম্পে ২.৮৮ মিটার লাফের সাফল্যের কথাও প্রতিবেদনে বলা হয়েছে।

সেমিফাইনালের দৌড় শেষে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে রোবটটি ফিনিশ লাইনের ওপারে থাকা ভারী সুরক্ষামূলক ম্যাটে ধাক্কা দেয়। ধাক্কায় পড়ে যাওয়ার পর এর অভ্যন্তরীণ অংশে মৃদু আগুন লাগে। চীন কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তিশালী মোটর ও উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তি মিলিয়ে হিউম্যানয়েড রোবট খাতকে কৌশলগত শিল্পে পরিণত করছে। শাওমি ও বাইদুসহ কয়েকটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে রোবটটি তৈরি হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।