Web Analytics
লেবাননের বেকা উপত্যকার জাহলে জেলার বার ইলিয়াস শহরে সিরীয় শরণার্থীদের একটি শিবিরে অগ্নিকাণ্ডে ৭৫টি পরিবার গৃহহীন হয়েছে। রোববার আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। সংস্থাটির এক সংবাদদাতার বরাতে বলা হয়, শিবিরটিতে প্রায় ৪৮৬ জন বসবাস করতেন।

আনাদোলুর প্রতিবেদনে আগুনে শিবিরের ৫৯টি তাবু পুড়ে যাওয়ার কথা বলা হয়েছে এবং এতে কেউ আহত হননি বলে জানানো হয়েছে। তবে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ, বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের বরাতে, ৩০টি তাবু ও একটি গাড়ি পুড়েছে বলে জানিয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাদা সড়কের পাশে থাকা শিবিরের আগুন কয়েকটি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা নিয়ন্ত্রণে আনেন। ধোঁয়ায় আক্রান্ত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে বার ইলিয়াসের আল-নাসরা হাসপাতালে নেওয়া হয়। ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরুর পর লেবানন বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হয়েছে। জানুয়ারিতে কর্তৃপক্ষের হিসাবে দেশটিতে প্রায় ১৫ লাখ সিরীয় শরণার্থী ছিলেন, যাদের প্রায় ৮ লাখ ৮০ হাজার ইউএনএইচসিআরে নিবন্ধিত।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।