Web Analytics
সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলায় ব্যবহৃত একটি ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম জব্দ করেছে ইরাক। শনিবার ইরাকের নিরাপত্তাবিষয়ক গণমাধ্যম সেলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাদ মান এ তথ্য জানান। ইরাকের ভূখণ্ডে পরিচালিত অভিযানে একটি যৌথ গোয়েন্দা ও নিরাপত্তা টাস্কফোর্স সরঞ্জামটি খুঁজে পেয়ে জব্দ করে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে ফরেনসিক ও কারিগরি বিশেষজ্ঞরা কাজ করছেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ইরাক থেকে উৎক্ষেপণ করা কয়েকটি ড্রোন রিয়াদ ও মদিনা অঞ্চলের পাইপলাইনে আঘাত হানে। এতে কয়েকজন আহত হন এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ করা হয়। এই পাইপলাইন বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ থেকে ৫ শতাংশ বহন করে এবং হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি তেল রপ্তানির সুযোগ দেয়। সৌদি কর্তৃপক্ষ সম্ভাব্য উৎক্ষেপণস্থল হিসেবে ইরাকের দক্ষিণ-পূর্বাঞ্চলের মাইসান প্রদেশকে শনাক্ত করেছে।

ইরানের অনুরোধে তদন্তে অংশ নেওয়া ও ফলাফল পর্যালোচনার অনুমোদন দিয়েছে ইরাক। গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্য বাগদাদ সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো অভিযান চালাচ্ছে। সীমান্ত নিরাপত্তা তল্লাশির জন্য ইরান সীমান্তের কয়েকটি পথ সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। বাগদাদের অনুরোধে সৌদি আরব আপাতত পাল্টা ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।