চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ এই রায় দেন। আদালত রায়ে বলেন, দুবাই সরকারের পক্ষে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষের সমঝোতা স্মারক আইনগতভাবে সম্পন্ন হয়েছে এবং ২০১৭ সালের প্রকিউরমেন্ট পলিসির অধীনে প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে। ফলে চুক্তি সম্পাদনে কোনো আইনি বাধা নেই।
এর আগে গত ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছিল কেন এই প্রক্রিয়াকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং কেন প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান নিশ্চিত করা হবে না। পরে ৪ ডিসেম্বর দ্বিধাবিভক্ত রায় হলে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠান।
রায়ের পর রিট আবেদনকারীর আইনজীবী জানান, সংখ্যাগরিষ্ঠের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।