Web Analytics
অ্যাডিডাসের ‘মেসি প্লাস ১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে ভবিষ্যতের ১০ সম্ভাবনাময় ফুটবলার বেছে নিয়েছেন লিওনেল মেসি। রোববার নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়। তালিকায় সাতজন ছেলে ও তিনজন মেয়ে ফুটবলার রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে অ্যাডিডাস বলেছে, নতুন প্রজন্মের এই খেলোয়াড়েরা ফুটবলের আগামী দিনের গল্প লিখতে পারেন।

তালিকার আলোচিত নাম আর্সেনালের ১৬ বছর বয়সী ইংলিশ ফুটবলার ম্যাক্স ডাউম্যান। তিহুয়ানার মেক্সিকান তরুণ গিলবার্তো মোরাও আছেন মেসির পছন্দে; তাঁকে নিয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আগ্রহের খবর রয়েছে। বোকা জুনিয়র্সের প্লেমেকার তোমাস আরান্দা সৃষ্টিশীলতা ও বল নিয়ন্ত্রণে নজর কেড়েছেন, তবে ডান পায়ের ফিবুলা ভেঙে বর্তমানে মাঠের বাইরে।

অন্য চার পুরুষ ফুটবলার হলেন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের তুর্কি জান উজুন, কোমোর স্প্যানিশ হেসুস রদ্রিগেজ, এজেড আলকমারের ডাচ কিস স্মিট এবং ক্রিস্টাল প্যালেসের মার্কিন জাভিয়ের গুজো। নারী বিভাগে মেসি বেছেছেন চেলসির ইংল্যান্ডের ক্লোয়ি সারউই, অলিম্পিক লিওঁর ব্রাজিলের জিওভান্না ওয়াকসম্যান ও হামবুর্গের জার্মান লোটা ভ্রেডেকে। প্রচারণাটি শুরু হয় ২০২৫ সালের জানুয়ারিতে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।