Web Analytics
রাজধানীর কোতোয়ালি থানার ভ্যানচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক অনুপ কুমার দাস নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে কোতোয়ালি থানাধীন এলাকায় ছাত্র-জনতার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেন ভ্যানচালক রিপন। সেদিন তিনি গুলিবিদ্ধ হন এবং দুই দিন পর ৭ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই বছরের ২৮ আগস্ট নিহতের স্ত্রী শামীমা আক্তার রুমা কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

আদালতের এই আদেশ ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সহিংস ঘটনার তদন্তে নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।