Web Analytics
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বেলুচিস্তানের বিভিন্ন জেলায় পরিচালিত গোয়েন্দা-তথ্যভিত্তিক অভিযানে ১৭ জন জঙ্গি নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার জানায়, ২৪ মে কোয়েটায় যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বোমা হামলার পর মাস্তুং, নুশকি, জেহরি, খুজদার ও কেচ জেলায় অভিযান চালানো হয়। সরকার বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)-কে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ নামে উল্লেখ করে। আইএসপিআর জানায়, তীব্র বন্দুকযুদ্ধের পর ১৭ জন সশস্ত্র সদস্য নিহত হয় এবং বিপুল অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও আইইডি উদ্ধার করা হয়। অভিযান এখনো চলছে।

সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তানে সহিংসতা বেড়েছে। প্রদেশটির স্বাধীনতার দাবিতে সক্রিয় বিএলএ অভিযোগ করে যে, কেন্দ্রীয় সরকার বেলুচিস্তানের প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ অন্যায্যভাবে ব্যবহার করছে। সাম্প্রতিক সময়ে তারা নিরাপত্তা বাহিনী ও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পসংশ্লিষ্ট বিদেশিদের ওপর হামলা বাড়িয়েছে।

পাকিস্তান সরকার দাবি করেছে, ভারতীয় সমর্থনে জঙ্গিগোষ্ঠীগুলো আফগানিস্তান থেকে হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ চালায়, যদিও আফগানিস্তান ও ভারত এ অভিযোগ অস্বীকার করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।