Web Analytics
কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে ৪ নভেম্বর থেকে তিন দিন গ্যাস সরবরাহ কমবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নামবে। ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এই সময় জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হবে। এর ফলে জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিন ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে যাবে।

সংস্থাটি বলেছে, স্বাভাবিক সময়ের তুলনায় সরবরাহ কম থাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহক গ্যাসের স্বল্প চাপের সমস্যায় পড়তে পারেন। পেট্রোবাংলা আরও জানায়, গত বছরের ডিসেম্বরেও টার্মিনালটিতে একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজ হয়েছিল। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।