Web Analytics
জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ‘নির্ভীক জুলাই’ মনুমেন্ট নির্মাণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নেতাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ৫০টির বেশি শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে এই মনুমেন্ট নির্মাণ করা হয়েছে।

সাদিক কায়েমের ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই জুলাই অভ্যুত্থানের সূচনা হলেও ক্যাম্পাসে শহীদদের স্মরণে স্থায়ী মনুমেন্ট নির্মাণে প্রশাসন দৃশ্যমান অগ্রগতি দেখায়নি। তিনি জানান, বিগত দিনের নিপীড়ন এবং গণরুম-গেস্টরুম সংস্কৃতির স্মৃতিচিহ্ন হিসেবে ডাকসু আর্তনাদ চত্বরও নির্মাণ করেছে। এসব কাজের জন্য প্রশাসন ব্যাখ্যা তলব করেছে বলেও তিনি দাবি করেন।

তিনি প্রশাসনের বিরুদ্ধে শুরু থেকেই নির্বাচিত ছাত্র সংসদের সঙ্গে বিমাতাসুলভ আচরণের অভিযোগ তোলেন। তার দাবি, কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারের জন্য আনা দুই কোটি টাকার তহবিল সাড়ে সাত মাস ধরে ব্যাংকে পড়ে আছে। ছাত্রীদের আধুনিক জিমনেশিয়াম উদ্বোধন ও দূরপাল্লার বাস চালুর অনুমোদনও দীর্ঘসূত্রতায় আটকে রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।