Web Analytics
ইউরোপের মুসলিম সংগঠনগুলো ব্রাসেলসে যৌথভাবে ‘গাজা ঘোষণাপত্র’ উপস্থাপন করেছে। তারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, বন্দিমুক্তি ও বাধাহীন মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। ১৫ হাজারের বেশি মসজিদ ও ইসলামী প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী এই নেতারা বেসামরিক হত্যাকাণ্ড, অবকাঠামো ধ্বংস ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নিন্দা জানান। ঘোষণায় সাত দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও গাজার গণমাধ্যম স্বাধীনতা অন্যতম। নেতারা উগ্রবাদী উসকানির বিরুদ্ধে ঐক্যের বার্তা দেন এবং ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।