Web Analytics
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে। বৃহস্পতিবার, ১ অক্টোবর দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার সুবরবাজার সড়কের পাশে মুহুরী নদীর তীরে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ পুনর্বাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনুর দাবির জবাবে তারেক রহমান বলেন, কেবল পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত নয়, সারা দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই ১৫০ শয্যায় উন্নীত করা হবে। গ্রামের মানুষ যাতে চিকিৎসার জন্য শহরে যেতে না হয়, সে লক্ষ্যেই এসব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধায় স্বয়ংসম্পূর্ণ করার কথা বলেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী প্রকল্পের ফলক উন্মোচন ও নদী খনন কার্যক্রমের উদ্বোধন করেন এবং ঘাটঘর জামে মসজিদের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও নদী-খাল খনন কর্মসূচির কথাও উল্লেখ করেন। পরশুরামের কর্মসূচি শেষে তিনি ফুলগাজীর উদ্দেশে রওনা হন, যেখানে প্রকল্পসংক্রান্ত কার্যক্রম, কার্ড কর্মসূচি এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতার কর্মসূচি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।