Web Analytics
হরমুজ প্রণালিতে তথাকথিত ‘অবৈধ’ পথে জাহাজ চলাচলে সহায়তা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত আইআরজিসির নৌবাহিনী কমান্ডের বিবৃতিতে এ সতর্কতা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মাইন পাতা জলপথ দিয়ে জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের অব্যাহত উৎসাহ ও সমর্থনের কারণে সামুদ্রিক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে বুঝতে হবে যে এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে সংঘাতের পরিধি অঞ্চলে তাদের সামরিক ঘাঁটি পর্যন্ত বিস্তৃত হতে পারে।

এর আগে আইআরজিসি দাবি করে, পারস্য উপসাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের সঙ্গে জড়িত চারটি জাহাজে তারা হামলা চালিয়েছে এবং এতে জাহাজগুলোতে আগুন লাগে। তারা আরও দাবি করে, হরমুজ প্রণালির পশ্চিমে মাইনের আঘাতে আরও তিনটি জাহাজে বিস্ফোরণ ঘটেছে। জাহাজগুলোর বিষয়ে অতিরিক্ত তথ্য দেওয়া হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।