গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও সাত ফিলিস্তিনি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও এসব হতাহতের ঘটনা ঘটছে।
মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরাইলি হামলায় ১ হাজার ৫৩৪ ফিলিস্তিনি নিহত এবং আরও ৫ হাজার ৪৮৬ জন আহত হয়েছেন। একই সময়ে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৪১ জনের লাশ উদ্ধার করেছেন বলেও জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধে মোট ৭৪ হাজার ৪৯৪ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৬০৪ জন আহত হয়েছেন। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এবং সব এলাকায় উদ্ধারকাজ চালানো না যাওয়ায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।