Web Analytics
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল জানিয়েছেন, আগামী অর্থবছরে দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। একই সঙ্গে বিভিন্ন সামাজিক ভাতা কর্মসূচির আওতা বৃদ্ধি এবং দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১২ জুন) নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, জনকল্যাণমুখী কর্মসূচির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে এবং নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কার্যক্রমে বরাদ্দ বাড়ানো হয়েছে। তিনি উল্লেখ করেন, কোনো শ্রেণি-পেশার মানুষকে অবহেলিত রাখা হবে না। শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছে। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের তরুণ প্রজন্মকে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে হতদরিদ্র পরিবার, কৃষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন উপকরণ ও বৃত্তি বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী আরও জানান, গ্রামীণ পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতকে কার্যকর করা এবং জেলা পর্যায়ে বিনামূল্যে আইনি সহায়তা সম্প্রসারণের কাজ চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।