Web Analytics
রাজধানীর মগবাজার এলাকায় ‘নবীন ফ্যাশন’ নামে একটি পাঞ্জাবির দোকান বন্ধের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বুধবার স্বপ্রণোদিত হয়ে হাতিরঝিল থানার ওসিকে তলব করেন। একই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

আদালতের আদেশে বলা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, মগবাজারের বিশাল সেন্টার মার্কেটের ‘নবীন’ ব্র্যান্ডের দোকানটি একদল লোক পুলিশসহ গিয়ে বন্ধ করে দেয়। সেখানে কিছু ব্যক্তিকে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেলেও পুলিশ সদস্যরা নির্লিপ্ত অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। আদালত মন্তব্য করেন, পুলিশের এমন নির্লিপ্ততা জনমনে ভীতি সৃষ্টি করতে পারে এবং কেন এটি আইনবহির্ভূত ও পেশাদারিত্ববিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

ওসিকে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।