Web Analytics
যুক্তরাষ্ট্রের সিয়াটলে শনিবার সিয়াটল সেন্টার আর্মরিতে আয়োজিত দীপাবলি উৎসবে উগ্র ডানপন্থি জেক ল্যাংয়ের নেতৃত্বে রক্ষণশীল কর্মীরা হামলা চালান এবং ভারতীয়দের দেশ থেকে বের করে দেওয়ার স্লোগান দেন। নাচের অনুষ্ঠান চলাকালে ল্যাং ও তাঁর সহযোগী থমাস অ্যালেন মার্কিন পতাকা হাতে মঞ্চের সামনে দাঁড়ান। তাঁদের প্ল্যাকার্ডে হিন্দু ও ভারতীয়দের লক্ষ্য করে বিদ্বেষমূলক বার্তা লেখা ছিল। পরে আয়োজকেরা তাঁদের উৎসবস্থল থেকে বের করে দেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইনপ্রণেতা ও বিভিন্ন সম্প্রদায়ের নেতারা এর তীব্র নিন্দা জানান। কংগ্রেস সদস্য প্রমিলা জয়াপাল বলেন, বর্ণবাদী এই প্রদর্শনে তিনি ক্ষুব্ধ এবং মানুষের নিরাপদে দীপাবলি উদ্‌যাপনের অধিকার রয়েছে। সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা অজয় জৈন ভুটোরিয়া এ কর্মকাণ্ডকে ‘সম্পূর্ণ ঘৃণ্য’ আখ্যা দিয়ে হিন্দু মার্কিন নাগরিক ও ভারতীয় অভিবাসীদের লক্ষ্যবস্তু করার বিরোধিতা করেন।

কোয়ালিশন অব হিন্দুস অব নর্থ আমেরিকা দীপাবলি উদ্‌যাপনের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং বলেছে, সংশ্লিষ্ট কর্মীরা অন্য উৎসব বানচালের পরিকল্পনার কথাও জানিয়েছে। হিন্দুপ্যাক্ট সন্দেহজনক বা বিদ্বেষমূলক কর্মকাণ্ড দেখলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলেছে। বিনা মূল্যের এই দীপাবলি অনুষ্ঠানটি সিয়াটল সেন্টার ফেস্টালের ২৫টি সাংস্কৃতিক আয়োজনের একটি, যেখানে বছরে প্রায় ৪ লাখ দর্শনার্থী আসেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।