Web Analytics
আগামী দুই সপ্তাহ দক্ষিণ গোলার্ধের আকাশে দেখা যাবে একটি বিরল ধূমকেতু, যা এরপর এক লাখ ৭০ হাজার বছরের জন্য দৃষ্টির আড়ালে চলে যাবে। নিউজিল্যান্ডের অকল্যান্ডের তে হোয়াতু স্টারডোমের জ্যোতির্বিজ্ঞানী জশ আওরাকি জানান, ধূমকেতুটি আগে উত্তর গোলার্ধে ছিল, কিন্তু সূর্যকে প্রদক্ষিণ শেষে এখন দক্ষিণ আকাশে দৃশ্যমান হয়েছে।

আওরাকি বলেন, ধূমকেতুটি বেশ উজ্জ্বল হলেও খালি চোখে দেখা সম্ভব নয়; এটি দেখতে দূরবীন, টেলিস্কোপ বা ক্যামেরা ব্যবহার করতে হবে। তিনি আরও জানান, আগামী দুই সপ্তাহে ধূমকেতুটির উজ্জ্বলতা ধীরে ধীরে কমে যাবে।

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাসিন্দাদের সূর্যাস্তের পর পশ্চিম দিগন্তে বাধাহীন স্থানে তাকাতে পরামর্শ দেওয়া হয়েছে। সূর্য ডোবার পরের এক ঘণ্টার মধ্যেই এটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।