Web Analytics
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী সোমবার সীতাকুণ্ডে যাচ্ছেন। তার আগমন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা ১১ দলীয় জোটের উদ্যোগে সীতাকুণ্ড হাই স্কুল মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, প্রায় দেড় লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। ইতিমধ্যে সীতাকুণ্ড, মিরসরাই, সন্দ্বীপসহ উত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকদের আগমন শুরু হয়েছে।

শনিবার দুপুরে সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, এই জনসভা শুধু রাজনৈতিক সমাবেশ নয়, বরং আগামী দিনের রাজনৈতিক দিকনির্দেশনা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে। ডা. শফিকুর রহমান সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও জনআকাঙ্ক্ষা নিয়ে বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

জনসভা সফল করতে ৫০টিরও বেশি স্বেচ্ছাসেবক টিম মাঠে কাজ করছে। মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, নারী-পুরুষের পৃথক অবস্থান, চিকিৎসা ও পানির ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা যৌথভাবে কাজ করবে। বক্তারা বলেন, এই জনসভা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও জনগণের সঙ্গে নেতৃত্বের সংযোগ দৃঢ় করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।