Web Analytics
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরাইলের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিবর্তে নিজ দেশের অভ্যন্তরীণ অস্থিরতার দিকে মনোযোগ দিতে আহ্বান জানিয়েছেন। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত ‘নো কিংস’ বিক্ষোভের কথা উল্লেখ করে বলেন, ট্রাম্পের ইসরাইলপন্থী নীতির কারণে মার্কিন সমাজে ক্ষোভ বাড়ছে।

পেজেশকিয়ান এই বিক্ষোভকে মার্কিন সমাজের গভীর অসন্তোষের প্রতিফলন হিসেবে বর্ণনা করেন এবং যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান ট্রাম্পকে এই বাস্তবতা জানাতে। তিনি বলেন, মার্কিন নাগরিকেরা ইসরাইলকে অগ্রাধিকার দেওয়ার নীতিতে ক্ষুব্ধ এবং ‘ইসরাইলি রাজাদের’ প্রভাব থেকে ক্লান্ত।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরু করে, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। এক মাস ধরে চলা এই সংঘাতে পাকিস্তান, তুরস্ক, মিসর ও সৌদি আরব শান্তি আলোচনার উদ্যোগ নিলেও ইরান যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাহীনতা প্রকাশ করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।