Web Analytics
নিরাপদ সড়ক চাই (নিসচা) বাংলাদেশে সড়ক নিরাপত্তার দীর্ঘমেয়াদি ও টেকসই কাঠামো গড়তে স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানিয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ২২ অক্টোবরের আগে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আকমার খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি তোলে। অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা, অনিরাপদ যানবাহন, হেলমেট ও সিটবেল্টের অপর্যাপ্ত ব্যবহার এবং পথচারী নিরাপত্তার ঘাটতি Safe System Approach-এর আওতায় মোকাবিলার কথা বলা হয়।

নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় বলেন, দিবসটি মানুষের জীবন রক্ষায় জাতীয় অঙ্গীকার জোরদারের নতুন সূচনা। মহাসচিব লিটন এরশাদ ১৪ সেপ্টেম্বর ২০২৬ জেলা, মেট্রোপলিটন ও উপজেলা পর্যায়ের সড়ক নিরাপত্তা কমিটি পুনর্গঠনের নির্দেশনাকে স্বাগত জানান। তিনি স্থানীয় পর্যায়ে সমন্বয়, প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা এবং সরকারি উদ্যোগের সঙ্গে নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট সংগঠনের অভিজ্ঞতা যুক্ত করার আহ্বান জানান।

নিসচা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্য, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, সময়সীমা ও অর্থায়নসহ জাতীয় সড়ক নিরাপত্তা রোডম্যাপ এবং সমন্বিত দুর্ঘটনা তথ্যব্যবস্থা চেয়েছে। ২৩ সেপ্টেম্বর ২০২৬ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের কাছে ১৫ দফা প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে মহাসড়কে জরুরি সাড়া ইউনিট, অ্যাম্বুলেন্স ও ট্রমা সেন্টার রয়েছে। ২০২৬ সালের দিবস উপলক্ষে কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে এক হাজার কর্মসূচি নেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।