Web Analytics
মাইক্রোবাসের ধাক্কায় তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাবের আহত হওয়ার পর গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক হাজার শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে তারা অবরোধ শুরু করেন। জাবের আলীম প্রথম বর্ষের শিক্ষার্থী এবং তাঁর বয়স ১৭ বছর।

মাদরাসা ছুটির পর দুপুর পৌনে ১টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে গাজীপুরগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস জাবেরকে ধাক্কা দেয় বলে শিক্ষার্থীরা জানান। এতে তিনি মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

শিক্ষার্থীরা বলেন, এর আগেও সড়ক দুর্ঘটনায় তাদের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এরপর গাজীপুর-২ আসনের এমপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক সপ্তাহের মধ্যে ফ্লাইওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও দুই মাসে কাজ শুরু হয়নি। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, অবরোধে মহাসড়কের দুই পাশে যান চলাচল থেমে গেছে এবং শিক্ষার্থীদের সরানোর চেষ্টা চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।