Web Analytics
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত রঘুরামপুর গ্রামে গোমতী নদীর ভাঙন ও বন্যার ঝুঁকিতে রয়েছেন প্রায় পাঁচ হাজার মানুষ। গত কয়েক বছরে ফসলি জমি ও চলাচলের রাস্তা একের পর এক নদীগর্ভে বিলীন হয়েছে। নদী এখন বসতভিটার খুব কাছে চলে আসায় ঘরবাড়ি হারানোর আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের।

গোমতীর বেড়িবাঁধের ভেতরে থাকা এই জনপদে দীর্ঘদিন ধরে নদীভাঙন ও বন্যার দুর্ভোগ রয়েছে। স্থানীয়দের মতে, নদীর বাঁক ও গতিপথ পরিবর্তনের কারণে গত প্রায় পাঁচ বছরে ভাঙন আরও তীব্র হয়েছে। বাসিন্দা অজুফা বেগম দ্রুত ব্যবস্থা নিয়ে মানুষের ঘরবাড়ি, জীবন ও জীবিকা রক্ষার আহ্বান জানিয়েছেন।

ইউপি সদস্য সরু মেম্বার বলেন, গ্রামের প্রধান সড়কটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থায়ীভাবে ভাঙন রোধে কার্যকর উদ্যোগ দরকার। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে লুপ কাটিং, জিও ব্যাগ ও ব্লকের মাধ্যমে রঘুরামপুর রক্ষায় কাজ করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।