Web Analytics
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ভৌগোলিক অবস্থান ও দীর্ঘ সীমান্তের কারণে ভারতের আধিপত্যবাদের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে বিশেষভাবে প্রস্তুত থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে গত মঙ্গলবার রাতে গুগল মিটে এনসিপির গ্লোবাল ডায়াস্পোরা সেলের আয়োজিত বৈশ্বিক প্রবাসী সম্মেলনে তিনি এ কথা বলেন। শুক্রবার দলটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

নাহিদ ইসলাম সব ধরনের আধিপত্যবাদের বিরোধিতার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের ক্ষেত্রে ভারতের প্রভাব অন্য আধিপত্যবাদের চেয়ে ভিন্ন। তিনি অভিযোগ করেন, ভারতের প্রত্যক্ষ সমর্থনে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং নদীর পানির ন্যায্য হিস্যা ও সীমান্তে হত্যাকাণ্ডসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে করদ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হয়েছে।

তিনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্র গঠন ও উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণে জুলাই সনদ বাস্তবায়ন এবং বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ ও অর্থনৈতিক কাঠামোয় আমূল সংস্কার প্রয়োজন। সম্মেলনে বিভিন্ন দেশের চার শতাধিক প্রবাসী বাংলাদেশি ও এনসিপির নেতাকর্মীরা অংশ নেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।