Web Analytics
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে গড় পাসের হার দাঁড়িয়েছে ৮০ দশমিক ৯৫ শতাংশ। বুধবার দুপুরে রাজধানীর কাজলায় বেফাক মিলনায়তনে সংস্থাটির মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন। গত ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে সাতটি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৩ লাখ ৫৪ হাজার ৩৬ জন শিক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন।

ফলাফলে দেখা গেছে, মুমতায (স্টার মার্ক) পেয়েছে ৫৩ হাজার ৫০০ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫ হাজার ৭৪৭ জন, জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) ৬৫ হাজার ৬৭৩ জন এবং মাকবুল (তৃতীয় বিভাগ) পেয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭১ জন। বিস্তারিত ফলাফল বেফাকের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

রাজধানীর নিউস্কার্টন দিলু রোডের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা এবারের পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি সম্মিলিত মেধা তালিকায় ১৯১টি স্থান দখল করে সারাদেশে দ্বিতীয় এবং ঢাকায় প্রথম স্থান লাভ করেছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।