Web Analytics
২০২৬ সালের ২৫ মার্চ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে জাপানের দুটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এসব সাক্ষাতে শিক্ষা ও গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রথমে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মশিউর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি দল যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাবনা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি নিয়ে আলোচনা করে। উভয় পক্ষ শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে সম্মত হয়। উপাচার্য ঢাবির ইতিহাস ও কার্যক্রম তুলে ধরে প্রতিনিধিদলের আগ্রহের জন্য ধন্যবাদ জানান।

একই দিনে জাপানের শিবাউরা ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ড. কাওয়াশিমা হিরোতো পৃথকভাবে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম উপস্থিত ছিলেন। তারা বায়ুদূষণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে চলমান যৌথ গবেষণা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।