Web Analytics
ইরানের স্নুকার তারকা হোসেইন ভাফায়েই বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সোমবার শেফিল্ডের ক্রুসিবল থিয়েটারে অনুষ্ঠিত ম্যাচে শীর্ষ বাছাই জুড ট্রাম্পকে ১৩–১২ ব্যবধানে হারিয়ে তিনি এই সাফল্য অর্জন করেন। এটি টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন এবং ভাফায়েইয়ের ক্যারিয়ারের প্রথমবারের মতো শেষ আটে ওঠা।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৩২ নম্বরে থাকা ভাফায়েই জানান, এটি তার জীবনের অন্যতম সেরা জয়। তিনি এই জয় ইরানের জনগণের উদ্দেশে উৎসর্গ করেছেন, যারা দীর্ঘদিন ধরে যুদ্ধের কষ্ট সহ্য করছেন। ‘প্রিন্স অব পার্সিয়া’ খ্যাত এই খেলোয়াড় বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে দ্বিধায় ছিলেন।

কোয়ালিফাইং রাউন্ড পেরিয়ে আসা ভাফায়েই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি দেশের মানুষের মুখে হাসি ফোটাতে নিজের সেরাটা দিয়ে লড়াই চালিয়ে যাবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।