Web Analytics
২০২৬ ফিফা বিশ্বকাপে আবারও নিজেদের অনন্য সংস্কৃতির পরিচয় দিলেন জাপানের ফুটবল সমর্থকেরা। রবিবার টেক্সাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচ শেষে তারা স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করে তবেই মাঠ ছাড়েন। অনেককে দেখা যায় নিজেদের আসনের আশপাশ থেকে প্লাস্টিকের কাপ, বোতল ও অন্যান্য আবর্জনা কুড়িয়ে নীল ব্যাগে ভরতে। আগের কয়েকটি বিশ্বকাপেও একই দৃশ্য দেখা গিয়েছিল, যা জাপানি সংস্কৃতির পরিচ্ছন্নতা ও দায়িত্ববোধের প্রতিফলন।

২০ বছর বয়সী সমর্থক এইতা তানাকা বলেন, কোনো জায়গা ব্যবহার করলে সেটিকে আগের চেয়ে পরিষ্কার রেখে যাওয়া তাদের সংস্কৃতির অংশ। জাপানে শিক্ষার্থীরা নিজেরাই শ্রেণিকক্ষ পরিষ্কার করে, ফলে পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ববোধ তাদের জীবনের অংশ হয়ে গেছে। এনএফএলের তারকা কোয়ার্টারব্যাক জেমিস উইনস্টনও জাপানের নীল জার্সি পরে এই উদ্যোগে অংশ নেন। আরেক সমর্থক ফুতো হাগিওয়ারা বলেন, এটি তাদের মানসিকতা ও মূল্যবোধের প্রতিফলন।

বিশেষজ্ঞদের মতে, জাপানের দলগত সংস্কৃতি ও অন্যের প্রতি সম্মানবোধ এই আচরণের মূল কারণ। দেশটিতে পাবলিক ডাস্টবিন কম থাকায় মানুষ নিজের আবর্জনা নিজেই বহন করতে অভ্যস্ত। এই উদ্যোগ আবারও ফুটবল বিশ্বে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।