Web Analytics
নাটোরের লালপুর উপজেলার জৌতদৈবকী গ্রামে মোবাইল ফোন ব্যবহার নিয়ে পারিবারিক কলহের জেরে অর্পিতা রানী কর্মকার সিঁথি (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। এক পর্যায়ে অভিমান করে অর্পিতা নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরিবারের সদস্যরা তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত অর্পিতা একই গ্রামের চা বিক্রেতা জগাই কর্মকারের স্ত্রী এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর মিস্ত্রি পাড়া গ্রামের অসীম কর্মকারের মেয়ে। প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। জগাই কর্মকার জানান, অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে সংসারের কাজে অবহেলা হচ্ছিল বলে তিনি স্ত্রীর কাছ থেকে ফোনটি নিয়ে নেন, এতে অর্পিতা মনঃক্ষুণ্ন হন।

লালপুর থানার ওসি মজিবর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।