বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনূর্ধ্ব-১৫ বয়সভিত্তিক প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করতে ‘বিএফএফ ন্যাশনাল ট্রায়াল ২০২৬’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর বাফুফে ভবনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ ন্যাশনাল ফুটবল লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাফুফের মিডিয়া বিভাগ জানিয়েছে, ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম (টিডিএস)-এর তত্ত্বাবধানে আগামী ২৭ এপ্রিল থেকে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে এই ট্রায়াল শুরু হবে।
আট দিনব্যাপী এই ট্রায়ালে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য আবাসিক ক্যাম্পের ব্যবস্থাও রাখা হয়েছে। ট্রায়ালের মাধ্যমে অনূর্ধ্ব-১৫ পর্যায়ের সম্ভাবনাময় ফুটবলারদের পর্যবেক্ষণ ও বাছাই করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ ভবিষ্যৎ জাতীয় দলের জন্য দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে সহায়ক হবে।
এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলের ভিত্তি আরও শক্তিশালী হবে এবং তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক মানে বিকাশের সুযোগ তৈরি করবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।