Web Analytics
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা শনিবার দুপুরে কদমতলা এলাকায় কিশোরগঞ্জ–ভৈরব আঞ্চলিক সড়কের পাশে মাদক ও জুয়ার বিস্তার রোধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। স্থানীয় মাদক নির্মূল কমিটি ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার বিস্তারের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। চুরি, ছিনতাইসহ অপরাধ বাড়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা জানান, সরকার ও জনপ্রতিনিধি পরিবর্তন হলেও অপরাধীদের দৌরাত্ম্য কমেনি। বক্তারা আরও বলেন, এলাকাবাসীর উদ্যোগে একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে, যারা নিয়মিত অভিযান চালিয়ে মাদকসেবী ও কারবারিদের আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করছেন।

বক্তারা দাবি করেন, মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তবে একটি প্রভাবশালী মহল তাদের আশ্রয় দিচ্ছে। তারা প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।